শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
March 17, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ১৭ মার্চ শনিবার সকাল ১০টায়, কালিঘাট রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির এর সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল মাহমুদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, শারমিন জান্নাত, সাজেরা খাতুন ও জাকিয়া আক্তার প্রমুখ।



মন্তব্য করুন