গার্ল গাইডস এসোসিয়েশনের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্ম, দিবস ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর জন্ম দিন,বাংলাদেশের খুশির দিন,এই প্রতিবাদ্য নিয়ে জেলার জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৮ ৩ম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ শনিবার দুপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জেলা গাইডস হাউসে পালিত হয় দিবসটি। কেক কাটার মধ্যে দিয়ে শুরু হওয়া নানা অনূষ্ঠানের মধ্যে ছিল কবিতা আবৃত্তি, নৃত্য ইত্যাদি। জেলা গাইডস কমিশনার জ্যো¯œা রহমানের সভাপতিত্বে ও মাধুরী মজুমদারে পরিচালনায় আলোচনা ,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহিবুল হাসান, সৈয়দা ইসমত আরা খানম, বেগম নূরজাহান সুয়ারা,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন অপরাজিতা রায়, নাজমা বেগম, রুমা তরফদার, মুমো আক্তার, রিফা আক্তার প্রমুখ। আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে গার্ল গাইডসরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।



মন্তব্য করুন