মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত সাক্ষীর হামলায় পুলিশের এএস আই গুরুতর আহত

March 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ওয়ারেন্টভুক্ত সাক্ষীর হামলায় মৌলভীবাজার মডেল থানার এএসআই বিকাশ চন্দ্র গুরুতর আহত হয়েছেন। অবস্থার অবনতি দেখা দিলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় বক্ষব্যাধী হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ১৭ মার্চ শনিবার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নায়ারনপাশা গ্রামের সাজাপ্রাপ্ত স্বাক্ষী জালাল মিয়াকে (৪২) ধরতে গিয়ে তারই দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন পুলিশের এ এস আই বিকাশ চন্দ্র দে (৪৫)।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহম্মদ জানান উপ পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে ৬-৭ জন পুলিশের একটি দল ওয়ারেন্টভুক্ত একটি মামলার স্বাক্ষী জালাল মিয়াকে  আটক করতে তার বাড়িতে যান।  এএসআই  বিকাশ জালালের ঘরের দরজায় নক করলে কিছু বুঝে উঠার আগেই জালাল দরজা খুলেই দা দিয়ে বিকাশকে কুপ দেয়। দায়ের কুপে বিকাশের বুকের হাড় কেটে যায়। আসামি জালাল নাজিরাবাদ ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত ছন্দু মিয়া ছেলে।

আহত এএ,আই বিকাশের বাড়ি কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কল) রাশেদুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় এ এস,আই বিকাশকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়। ঘটনার সময় হামলাকারী জালাল মিয়াকে পুলিশ আটক করে। বর্তমানে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com