শ্রীমঙ্গলে মোবাইলসহ চোর আটক

March 18, 2018,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে চোরাইকৃত মোবাইল ফোন সহ এক চোরকে আটক করেছে পুলিশ।

রবিবার ১৮ মার্চ সকালে শহরের সিন্দুরখান রোড এলাকায় ফারুক মিয়া (২৫)কে আটক করে মডেল থানা পুলিশ। সে একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল মডেল থানার ওসি কেএম নজরুল ইসলাম জানান, ১৬ মার্চ বিকালে হবিগঞ্জ রোডের আখড়ার সামনের রাস্তা হইতে কুলাউড়া থেকে বেড়াতে আসা সুরত কুমার পাল এর মোবাইল চুরি হয়ে যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে চোরাইকৃত মোবাইল সহ ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com