মৌলভীবাজারে ছেলের হাতে বাবা খুন

March 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরতীর চাঁদনীঘাট ইউনিয়নে আক্তার মিয়ার হাতে তার বাবা বসই মিয়া (৬০) খুন হয়েছেন।

জানা যায়, রোববার  ১৮ মার্চ দুপুর ২ টার দিকে হাসানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। দুপুরে বাড়িতে বাবার কাছে সিগারেট চেয়েছিলেন বাবা সিগারেট না দেয়ায় কোদাল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরিবার সূত্রে জানাযায় ছেলে আক্তার মিয়া দীর্ঘদিন যাবত মানসিক রোগে ভুগছিলেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সুহেল আহম্মদ জানান, এ ব্যাপারে থানায় কেউ কোনো অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com