২২ মার্চ মৌলভীবাজারে  আসছেন খেলাফত মজলিসের আমীর

March 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে আসছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক।

২২ মার্চ বৃহস্পতিবার মৌলভীবাজার শহর ও রাজনগর উপজেলা শাখার উদ্যোগে শহরের বেরিরপার বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় তার যোগ দেয়ার কথা রয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন  শহর  সভাপতি মাওলানা সৈয়দ মোজাদ্দিদ আলী। সভায় প্রধান অতিথি ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম নেতা সাবেক মন্ত্রী অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, বিশেষ অতিথি কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। সভায় প্রধান বক্তা মৌলভীবাজার-৩ আসনে ২০ দলীয় ঐক্যজোটের মনোনয়ন প্রত্যাশি খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সেক্রেটারী মাওলানা আহমদ বিলাল। বৃহস্পতিবার বিকাল ২টার ওই জনসভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এ তথ্যটি নিশ্চিত করেছেন খেলাফত মজলিশের জেলা নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com