জুড়ীতে দরিদ্রদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে সংযুক্ত আমিরাত জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন

জুড়ী প্রতিনিধি॥ আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ী উপজেলার দরিদ্র, অসচ্ছল মানুষের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাত জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন।
২৬ জুলাই বৃহস্পতিবার সন্ধায় জুড়ী উপজেলা অডিটোরিয়ামে এ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, প্রবাসীদের আর্থিক অনুদানের কারনে এ দেশ এখন অর্থনৈতিক ভাবে ক্ষমতাশালী।প্রবাসীদের রেমিটেন্স এ দেশের মানুষের ভাগ্যন্নোয়নে কাজ করে।
সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক রানা হামিদের সভাপতিত্বে ও জুড়ী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো বেলাল হোসাইন ও আব্দুল হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জুড়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা ও উপজেলা আওয়ামীলীগ নেতা নজমুল ইসলাম মাস্টার।



মন্তব্য করুন