জুড়ীতে হতদরিদ্র মহিলার বসতঘর নির্মাণ করে দিল যুব ও সমাজকল্যাণ পরিষদ

আব্দুর রব॥ মৌলভীবাজারের জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের হতদরিদ্র এক মহিলার ভিটায় মাটি ভরাট ও বসতঘর নির্মাণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো স্থানীয় যুব ও সমাজকল্যাণ পরিষদ। ৩১ জুলাই মঙ্গলবার আম্বিয়া বেওয়া নামে ওই মহিলাকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন পরিষদের প্রধান উপদেষ্ঠা হারিস মোহাম্মদ। তিনি গ্রামের মৃত রুক্কু মিয়ার বিধবা মেয়ে।
জানা গেছে, বছরের বন্যায় হতদরিদ্র বিধবা আম্বিয়া বেওয়ার (৫০) কাঁচা বসত ঘরটি বন্যায় বাসিয়ে নিয়ে যায়। দীর্ঘদিনের বন্যায় পানির তোড়ে ভিটার মাটিও সরে যায়। উপায়ান্তর না দেখে আম্বিয়া বেওয়া আশ্রয় নেন অন্যের বাড়ীতে। আাম্বিয়া বেওয়ার কষ্টের কথা শুনে বেলাগাঁও যুব ও সমাাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্ঠা হারিস মোহাম্মদ এগিয়ে আসেন। তিনি অন্যান্য উপদেষ্টা ও সদস্যদের মাথে পরামর্শ ক্রমে আম্বিয়া বেওয়ার বসত ঘর নির্মানের উদ্যোগ গ্রহন করেন। প্রায় ৫ মাস আগে সমাাজ কল্যাণ পরিষদের উপদেষ্ঠা ও সদস্যরা নিজ হাতে ভিটার মাটি ভরাট করেন। তাদেও আর্থিক সহায়তা ও শ্রমে নির্মাণ করা হয় একটি টিনসেট বসত ঘর। গত মঙ্গলবার বসতঘরের নির্মাণ কাজ শেষ হলে পরিষদের প্রধান উপদেষ্ঠা হারিস মোহাম্মদ বন্যায় ঘর হারানো দরিদ্র আম্বিয়া বেওয়ার হাতে ঘরের চাবি তুলে দেন। নতুন ঘর পেয়ে নিজ বাড়িতে ফিরতে পারায় আম্বিয়া বেওয়া অত্যন্ত খুশি।
যুব ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি মানিক মিয়া ও সহ-সভাপতি জাহিদ হাসান জমির জানান, পরিষদের উপদেষ্ঠা ও সদস্যদের প্রায় ১ লাখ টাকা আর্থিক সহযোগিতার কারণে আম্বিয়া বেওয়ার ঘর নির্মান করে দেয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও সমাজের বিপদগ্রস্থ মানুষেল কল্যাণে সাধ্যমত তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।



মন্তব্য করুন