ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি অভিযান
August 13, 2018,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আল-আমিন এর নেতৃত্বে জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।
১৩ আগষ্ট সোমবার যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে নোংরা পরিবেশে খাদ্য তৈরি করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, বিদেশী প্রসাধনিতে নিজেরা অতিরিক্ত দাম লিখা, খাদ্যপন্যের অতিরিক্ত দাম নেওয়াসহ বিভিন্ন অপরাধে মেসার্স মুনিম ষ্টোরকে ২ হাজার টাকা, এম বি কসমেটিক্্রকে ২ হাজার টাকা, মা কসমেটিক্্রকে ১ হাজার ৫ শত টাকা, শাহপরাণ রেষ্টুরেন্টকে ৫ শত টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী থানার পুলিশ ফোর্স।



মন্তব্য করুন