জুড়ীতে ৩দিন ব্যাপি বৃক্ষ মেলার উদ্বোধন

August 18, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় তিনদিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৬ আগষ্টবৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন  এমপি।

 উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, উপজেলা নির্বাহী অফিসার অসীম চন্দ্র বনিক, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বদরুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com