জুড়ীতে ব্রি. জেনারেল সৈয়দ আব্দুর রব স্মরণে শোকসভা

August 18, 2018,

জুড়ী প্রতিনিধি॥ সাবেক ডিজিএফআই, এনএসআই ডাইরেক্টর ও বিডিআর ডিডিজি জুড়ীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব (এনডিইউ, পিএসসি) এর মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার ১৬ আগষ্ট মরহুমের পরিবারবর্গের আয়োজনে বিশ্বনাথপুর দারুল উলূম মাদরাসা ও এতিমখানায় এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আলহাজ্ব তাজুল ইসলামের সভাপতিত্বে ও মরহুমের ছোট ভাই সৈয়দ আব্দুর রাজ্জাক ফখরুর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা চেয়ারম্যান গুলশানারা চৌধুরী মিলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জুড়ী ইন্টারন্যাশনাল স্কুল অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, জুড়ী বাসস্ট্যান্ড জামে মসজিদ ইমাম ও খতিব আলহাজ্ব মাওঃ নজরুল ইসলাম, জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুস শহিদ খাকি মাস্টার, বাংলাদেশ সাংবাদিক সমিতি জুড়ী ইউনিট সভাপতি এ.বি.এম নূরুল হক, সাধারন সম্পাদক ও জুড়ী টাইমস সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, হাকালুকি নিউজ সম্পাদক ও সহ-সভাপতি এম.এম সামছুল ইসলাম, ফখরুল ইসলাম, হারিস মোহাম্মদ, শাহ আলম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি জুয়েল রানা (একাংশ), মাওঃ বশির উদ্দিন, হাফেজ মাওঃ মুজাম্মিল হক প্রমূখ। সভায় বক্তারা বলেন, ব্রিগেডিয়ার জেনারেল মরহুম সৈয়দ আব্দুর রব একজন সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও ভালো অফিসার ছিলেন। তিনি সারাটি জীবন  মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শেষ জীবনে তার গ্রামে একটি দ্বীনি প্রতিষ্ঠান স্থাপনের স্বপ্ন ছিলো। সে স্বপ্ন আর পূরণ করে যেতে পারেননি তিনি। তবে, তার পরিবারের পক্ষ থেকে তারই ছোট ভাই সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সৈয়দ আব্দুর রফিক নাজমু পরিবারের পক্ষথেকে মরহুমের সেই স্বপ্ন পূরন করেন। দোয়া পরিচালনা করেন মাওঃ বশির উদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com