জুড়ীতে ১০০ টাকা রোজগার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

August 18, 2018,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ীতে ১০০ টাকা রোজগার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক আহমদ (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সে উপজেলার গোয়ালবাড়ী ইউপির পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের শামীম আহমদের ছেলে এবং নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে নিহত শিক্ষার্থীর লাশ দাফন করা হয়েছে।

জানা গেছে, শিশু শিক্ষার্থী তারেক আহমদ (১২) বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী গ্রামের লুৎফুর রহমানের বাড়িতে ১০০ টাকার বিনিময়ে বসত ঘরের টিন পরিষ্কার করতে যায়। টিন পরিষ্কারের সময় টিনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লিয়াকত আলী খাঁন জানান, বিদ্যুৎস্পৃষ্টে ওই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়ে ১৭ আগষ্ট শুক্রবার বাদ জুমা তিনি জানাজাায় শরীক হন।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সততা নিশ্চত করে জানান, নিহতের পরিবারের আবেদনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com