লাউয়াছড়া এলাকায় বেইলী ব্রিজ ভেঙ্গে ৪দিন ধরে ভোগান্তিতে পর্যটক ও ব্যবসায়ী

বিকুল চক্রবর্তী॥ লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে একটি বেইলী ব্রীজের পাটাতন ভেঙ্গে একটি মালবাহী ট্রাক মধ্যেখানে আটকা পড়ে বন্ধ রয়েছে শ্রীমঙ্গলের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ। দূর্ভোগে পড়েছেন লাউয়াছড়া ও অন্যান্য পর্যটন এলাকায় ঘুরতে আসা হাজার হাজার পর্যটক। একই সাথে ভুগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে চলাচল কারী দুই উপজেলার কয়েক লক্ষ মানুষ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে আসলে অধিকাংশ পর্যটকরাই লাউয়াছড়া বন দেখতে যান। একই রাস্তায় মাগুরছড়া খাসি পুঞ্জি, লাউয়াছড়া পুঞ্জি, মাগুরছড়া গ্যাস কুপ ও মাধবপুর লেকসহ আরও বেশ কয়েকটি পর্যটন স্পর্ট। বুধবার রাত ১টার দিকে লাউয়াছড়ার জানকিছড়া এলাকার একটি নির্মাণাধীন কালবার্টের উপর নির্মিত বেইলী ব্রিজ ভেঙ্গে পড়ে প্রাণের মালবাহী একটি ট্রাক আটকা পড়ে। এর পর থকে ওই সড়কে বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। এতে ভুগান্তিতে পড়েন শ্রীমঙ্গলে বেড়াতে আসা হাজার হাজার পর্যটক।
শুধু পর্যটক নয় এই বেইলি ব্রীজের পাটাতন ভেঙ্গে বন্ধ হয়ে পড়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জের লক্ষ লক্ষ বাসিন্দাদের যোগাযোগ। সীমাহীন ভুগান্তিতে পড়েন কলেজের পরীক্ষার্থীরাও। লাউছড়া বন না দেখেই ফিরে যাচ্ছেন পর্যটক।
এদিকে যানবাহন না চলায় এই সড়ক দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিকরাও ভুগছেন চরম অর্থকষ্টে।
তবে বন বিভাগকে দোষারোপ করে মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী জানান, এই বেইলী ব্রীজের পাটাতন পাওয়া যাচ্ছেনা খোজে না পাওয়া পর্যন্ত এটি বন্ধ রাখতে হবে।
দ্রুত ব্রীজটি মেরামত করে যোগাযোগ ব্যবস্থ স্বাভাবিক করার দাবী ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয়দের।



মন্তব্য করুন