জেলা বিএনপি সম্পাদকীয় পদ পেলেন ১০ নেতা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরো সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে জেলার সম্পাদকীয় পদে অন্তর্ভুক্ত করে মনোনিত করা হয় বিএনপির ১০ নেতৃবৃন্দকে।
৯ নভেম্বর শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি এম.নাসের রহমান জেলা নতুন নেতৃবৃন্দকে সাংগঠনিক পদ এবং দায়িত্ব বুঝিয়ে দেন।
জেলা সভাপতি বলেন আপনাদের রাজনৈতিক যোগ্যতা ও অভিজ্ঞতা আগামী আন্দোলনে এবং নির্বাচনে দলের সাংগঠনিক কাজে আরো ভূমিকা রাখবে।
জেলার নবগঠিত নেতৃবৃন্দেরকে নিয়ে বিএনপির সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর কবর জিয়ারত করেন জেলা বিএনপির সভাপতি এম, নাসের রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি সহ- সভাপতি আব্দুল মুকিত, আশিক মোশাররফ, সদর থানা সভাপতি জনাব হেলু মিয়া, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির সিনিয়র নেতা ও ৮নং ওয়ার্ড সভাপতি আবুল কালাম।
জেলা বিএনপি মনোনীত ১০ নেতৃবৃন্দরা হচ্ছেন-
মতিন বক্স, সাংগঠনিক সম্পাদক-২, মুজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক- ৩। আব্দুর রহমান সিকান্দার, শিক্ষা বিষয়ক। সম্পাদক। এ্যাডভোকেট মামুনুর রশিদ, আইন বিষয়ক সম্পাদক। শফিকুর রহমান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক। রাজা মিয়া (সাবেক চেয়ারম্যান)- স্বনির্রভর বিষয়ক সম্পাদক। নুরুল ইসলাম (সেলুন)- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। রফিকুল ইসলাম রসিক, শ্রম বিষয়ক সম্পাদক। ফরহাদ রশিদ – শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক। মনোয়ার আহমেদ-অর্থ বিষয়ক সম্পাদক।



মন্তব্য করুন