বর্ণিল আয়োজনে মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষীকি পালিত

স্টাফ রিপোর্টার॥ দেশের দর্শকপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষীকি উপলক্ষে মৌলভীবাজারে বর্ণিল আয়োজনে জন্মদিন পালিত হয়েছে।
রোববার ১১ নভেম্বর সকাল ১০টার দিকে মৌলভীবাজার শহরের প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব হল রুমে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন চ্যানেল আই প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক এম এ সালাম।
এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি এডভোকেট রাধা পদ দেব সজল। প্রেসক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের স্টাফ রিপোর্টার আবদুল হামিদ মাহবুব, সহ সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম মুহিব, দিপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ উর রহমান, ইমজা সভাপতি ও সময় টিভির প্রতিনিধি শাহ অলিদুর রহমান, দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ডিবিসি প্রতিনিধি পান্না দত্ত, মৌলভীবাজার ২৪.কমের সম্পাদক মোঃ মাহব্বুুর রহমান রাহেল, চ্যালেন ২৪ প্রতিনিধি এম এ হামিদ, যুগান্তর প্রতিনিধি হোসাইন আহমদ, নিউজ ২৪ প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী সহ ইলেক্ট্রনিক, অনলাইন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন