মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে এ পর্যন্ত আ’লীগের মনোনয়পত্র সংগ্রহ করলেন যারা

ইমাদ উদ দীন ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে এ পর্যন্ত আওয়ামলীগের মনোনয়ন পত্র সংগ্রহ করলেন যারা।
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) হুইপ মো: শাহাব উদ্দিন।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) বর্তমান এমপি আব্দুল মতিন, সৈয়দ বজলুল করিম,শফিউল আলম নাদেল,অধ্যক্ষ এ.কে.এম শফি আহমদ সলমান,ডা: রুকন উদ্দিন, সাংবাদিক কামাল হাসান, দ্বিতীয় ধাপে যারা সংগ্রহ করেছেন বলে জানা গেছে তারা হলেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আ.স.ম.কামরুল ইসলাম,আলী ওয়াজেদ খান বাবু, রফিকুল ইসলাম (রেনু মিয়া),আব্দুল মুক্তাদির তোফায়েল ও আব্দুর রউফ ।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) বর্তমান এমপি সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি এম.এ.রহিম (সি.আই.পি), জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ,স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্ত,ভিপি আব্দুল আব্দুল মালেক তরফদার শোয়েব ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ছোট ভাই সৈয়দ লিয়াকত আলী।
মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) বর্তমান এমপি উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণধীর কুমার দেব, জেলা আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট পি.পি এস এম আজাদুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ নিয়ে জেলা আওয়ামীলীগের একাধীক নেতা মানবজমিনকে জানিয়েছেন উত্তোলন ও জমাদানের সময় থাকায় অনেকেই মনোনয়ন পত্র এখন সংগ্রহ করছেন। তাই জেলায় এখন পর্যন্ত একটি আসনে কতজন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তা নির্দিষ্ট করে তারা কিছু বলতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের ছবি দেখেই তারাও সবার মত নিশ্চিত হচ্ছেন। তবে এ খবর সংগ্রহকালে আওয়ামীলীগের প্রার্থী হতে আগ্রহী অনেকেই মনোনয়ন পত্র সংগ্রহের আগ্রহ দেখিয়েছেন এবং তা সংগ্রহ করতে তারা ঢাকায় যাচ্ছেন বলেও জানিয়েছেন।



মন্তব্য করুন