গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা

November 14, 2018,

স্টাফ রিপোর্টার॥ ‘’জীবন কে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন,, এই শে¬াগান কে সামনে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক সেমিনার মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে মিলনায়তনে ১৪ নভেম্বর বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই সেমিনারে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মিয়া চৌধুরী ।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সুদিপ কুমার বিশ্বাস,বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ,স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান,বক্তব্য রাখেন নবম শ্রেণী ছাত্র মোস্তাফিজুর রহমান, উপস্থিত ছিলেন অভিভাবক মোঃ আঙ্গুর চৌধুরী,আব্দুল মজিদ।সঞ্চালনায় ছিলেন শিক্ষক মোঃ আবুল হোসেন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শেণীর ছাত্র ইয়ারুপ মিয়া,গীতা পাঠ করেন নবম শ্রেণীর ছাত্রী তন্নী দাস।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com