ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

November 16, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ১৫ নভেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করা, বিস্কোরক আইনের শর্ত লংঘন করে ঝঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার রাখা, বিদেশী পণ্য নিজেরা অতিরিক্ত দাম লিখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে নিবিড় রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, ক্যাফে কাকলীকে ২ হাজার টাকা, লিজা এন্টারপ্রাইজকে ৫ শত টাকা, মিঠাই বাজারকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন সদর মডেল থানার পুলিশ ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com