খলিলপুর ইউনিয়নের প্রাইমারী স্কুলে সমাপনী পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

November 15, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা  খলিলপুর ইউনিয়নে কয়েকটি প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেনীর সমাপনী পরিক্ষা উপলক্ষে বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর বৃহস্পতিবার গোরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, খঞ্জনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোরারাই বাজার সানরাইজ কেজি স্কুল, উদয়ন কেজি স্কুলে মিলাদ মাহফিল ও প্রবেশ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোরারাই জামে মসজিদের ইমাম মাওলানা দুরুদ আহমেদ, শাহ জালাল জামে মসজিদের ইমাম মাওলানা খাইরুল ইসলাম, ৮নং ওয়াডে মেম্বার হাজী আহমদ উদ্দিন,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ,বিশিষ্ট মুরব্বি শাহ মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক রেহানা বেগম,প্রধান শিক্ষক মোঃ সেলিম মিয়া, প্রধান শিক্ষক হরিদন সূত্রধর , প্রিন্সিপাল শাহ ওয়াহিদ আলী,প্রিন্সিপাল সামছুল ইসলাম রুমেল, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আব্দুল হামিদ হাফিজ আব্দাল মিয়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com