রেডিওপল্লী কণ্ঠের আয়োজনে চাদঁনীঘাট ইউনিয়নের উঠান বৈঠক অনুষ্ঠিত

November 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ দেশের পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান। এর ধরাবাহিকতায় ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্থায়নে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন ও আইপাস বাংলাদেশ ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজারের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর বৃহস্পতিবার মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদঁনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট বাইপাস সড়কের পাশের কলোনীতে বসবাসরত সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক রেডিওপল্লী কণ্ঠের উপস্থাপক নীলিমা আক্তারের  উপস্থাপনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের পরিবার কল্যান সহকারী ইতশ্রী দত্ত। উঠান বৈঠকে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি,কিশোর কিশোরিদের প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা হয়। এছাড়াও উপস্থিত রেডিওপল্লী কণ্ঠের প্রযোজক নাইমা ইয়াসমীন, রুজিনা বেগম, তাহমিদ আহমেদ।

উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিওপল্লী কণ্ঠের স্টুডিওতে ফোন লাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com