জাতীয় সংসদ নির্বাচনে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে কমরেড মঈনুর রহমান মগনু-কে প্রার্থীতা ঘোষণা

November 17, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাম গণতান্ত্রিক জোটের এক সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশর সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমরেড মঈনুর রহমান মগনু-কে প্রার্থীতা ঘোষণা করে।

১৬ নভেম্বর শুক্রবার সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা সিপিবি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, উপস্থিত ছিলেন সিপিবি-র সাধারণ সম্পাদক নিলীমেষ ঘোষ বলু, বাসদ জেলা শাখার সদস্য সচিব মুজাহিদ আহমদ, সদস্য বদরুল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com