গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
November 17, 2018,

জনি বেগম/পলিরানী দেবনাথ॥ দি অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকায় কাশীনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ হল রুমে অপটিমিস্টস মৌলভীবাজার জেলা শাখা পরিচালক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর করিম এবং সুশিপ্তা দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক বকশি ইকবাল প্রমুখ। এ সময় অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।



মন্তব্য করুন