প্রতিশ্রুত সেবা না দেওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক জরিমানা
November 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক রবিবার ১৮ নভেম্বর মোহন মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে প্রতিশ্রুত সেবা না দেওয়া এবং ঔষধের অতিরিক্ত দাম নেওয়ায় মৌলভীবাজার সদর উপজেলা অবস্থিত চৌধুরী হেলথ কেয়ার সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন উক্ত জরিমানার আদেশ দেন। আরোপিত জরিমানা উক্ত প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল লতিফ চৌধুরী তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ ৭,৫০০ টাকা আইন অনুযায়ী অভিযোগকারী মোহন মিয়াকে প্রদান করা হয়।



মন্তব্য করুন