বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

November 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও রুশ বিপ¬বের ১০১ তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে রবিবার ১৮ নভেম্বর বিকাল ৩ টায় মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসদ জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু এর সভাপতিত্ব ও সদস্য সচিব মুজাহিদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা কমিটির সদস্য বদরুল হোসেন, বাসদ গাজীপুর জেলা শাখার সমন্বয়ক রাহাত আহমাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসান। বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ, চা শ্রমিক নেতা বিপ¬ব মাদ্রাজী পাসী, কাজল রায়, অজয় বাউরী, আদ নারায়ণ গোয়ালা, লক্ষণ মুন্ডা।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা সংগঠন বিপাশা দাশগুপ্ত, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সংগঠন সুনু মিয়া, প্রগতিশীল শিক্ষক ফোরামের সংগঠন দিলীপ নাথ, দিলীপ সাহা। চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা শাখার সংগঠন মাসুদ রানা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য মিটন দেবনাথ, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ নন্দী, শহর শাখার সভাপতি মারুফ হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com