জমি আছে, ঘর নাই গ্রামে গ্রামে খোঁজে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার

স্টাফ রিপোর্টার॥ বিগত দুই বছরে বন্যায় মৌলভীবাজার জেলায় ঘরবাড়ি ও আশ্রয় হারিয়েছে অনেক মানুষ। এ অবস্থায় গ্রামে গ্রামে গৃহহীন মানুষ খোঁজে খোঁজে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর উপহার। পর্যটন জেলা মৌলভীবাজারে এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষ পেয়েছে স্বপ্নের ঠিকানা।
মনির হোসেন। বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার নিতেশ্বর গ্রামে। ভিটের এক চিলতে জমি থাকলেও মাথা গোঁজার ঘর ছিলোনা। ভাঙা একটি ঘরেই ছেলেমেয়ে নিয়ে কাটিয়েছেন ঝড়বৃষ্টি কিংবা কনকনে হিমেল শীতের সময়গুলো।
মনির হোসেন হঠাৎ করেই পেয়ে গেলেন জমি আছে ঘর নাই এমন মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার এক লাখ টাকা খরচে পাকা ফ্লোরে টিনশেডের টিপটপ একটা ঘর। সাথে একটা স্যানিটারি ল্যাট্রিনও।
আবেগাপ্লুত হয়ে পড়েন মনির হোসেনের স্ত্রী। নতুন ঘরের সামনে দাঁড়িয়ে কথা বলতে বলতে তাঁর মনে পড়ে যায় ভাঙা ঘরের কথা। চালচুলা নেই, বৃষ্টিরদিনে পানিতে কাদায় সব একাকার। ছোট বাচ্চাদের কি যে কান্না। সেইদিনগুলোর অসহায়ত্বের কথা শুধু উতলেই যেন উঠছে। নতুন ঘর পেয়ে প্রধানমন্ত্রীর কাছে তাঁর কৃতজ্ঞতারর শেষ নেই। কাছে পেলে হয়তো আবেগে জড়িয়ে ধরতেন।
নতুন ঘর পেয়ে একই অবস্থা পাশের বাড়ির জসিম মিয়ার স্ত্রীরও।প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ ‘সবার জন্য বাসস্থান’, ১০টি উদ্যোগের একটি। জমি আছে ঘর নাই মানুষদের জন্য নতুন ঘর উপহার। মৌলভীবাজার সদর উপজেলায় ৪২জন গৃহহীন মানুষ এই ঘর পেয়েছেন। কমলগঞ্জে পেয়েছেন ৫০৫ জন। জেলায় পেয়েছেন প্রায় সহ¯্রাধিক মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে- গ্রামে গ্রামে গৃহহীন মানুষ খোঁজে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার। নতুন করে আরো ঘর করে দেয়ার জন্য ইউনিয়ন পর্যায়ে তালিকা চাওয়া হয়েছে।



মন্তব্য করুন