পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

November 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ “প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা প্রদ্ধতি নিশ্চিত করি, এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২২ নভেম্ভর দুপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ (২৪-২৯নভেম্ভর) উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা মৌলভীবাজার সিভিল সার্জনের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে  এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ২৫০শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা.পার্থ সারথী দত্ত কানুনগো, জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক  আদিল মোত্তাকিম, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী-পরিচালক (ক্লিনিক) এম,এ মন্নান।

বক্তব্য রাখেন ডা. বিশ্বজিৎ ভৌমিক,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,বকসি ইকবাল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com