মির্জা সিরাজ উদ্দিন বেগ রচিত “আদালতের আঙিনায়” গ্রন্থের মোড়ক উন্মোাচন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা জজ আদালতের সাবেক বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পি.পি) জেলা আইনজীবী সমিতির প্রতিথযশা প্রবীন আইনজীবী, লেখক মির্জা সিরাজ উদ্দিন বেগ কর্তৃক রচিত “ আদালতের আঙ্গিনায়” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টান মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ১নং বার ভবনে অনুষ্টিত হয়। “আদালতের আঙিনায়” গ্রন্থের লেখক (পাবলিক প্রসিকিউটর) পি.পি থাকাকালীন সময়ে তাঁর বিচিত্র অভিজ্ঞতার একটা সত্যিকার চিত্র তুলে ধরেছেন। পাঠকবর্গ এই বই পড়ে আদালত অঙ্গনের বহু বাস্তব তথ্যের সন্ধান পাবেন।
বিশেষত: এই বইটি নবীন আইনজীবীদের অনেক উপকারে আসবে। বাস্তবে ঘটে যাওয়া খুন, ডাকাতি, নারী নির্যাতন সহ ইত্যাদি বহু ঘটনার বাস্তব চিত্রও বর্ননা রয়েছে। কেন বিচারপ্রার্থী সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এসব বিষয়ে লেখকের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। সর্বোপরি যারা রাষ্ট্র ও সমাজ নিয়ে ভাবেন তাঁদের জন্য বার্তা রয়েছে মর্মে লেখক তার বক্তব্যে উল্লেখ করেন।
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক একাধিকবারের সভাপতি/সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পি.পি), লেখক ও গবেষক, মোড়ক উন্মোচন উদযাপন অনুষ্টানের আহবায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিব (বীর মুক্তিযোদ্ধা) এর সভাপতিত্বতে ও তরুন জনপ্রিয় এডভোকেট তপন পাল তপু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য উপস্থান করেন বারের সর্বজন শ্রদ্ধেয় প্রবীন আইনজীবী সৈয়দ আনোয়ার মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমা কান্ত দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান টিপু, বক্তব্য রাখেন প্রবীন আইনজীবী শান্তি পদ ঘোষ, স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মোড়ক উন্মোচন উদযাপন অনুষ্টানের সদস্য সচিব সাংবাদিক এডভোকেট রাধাপদ দেব সজল, বক্তব্য উপস্থাপন করেন জেলা জজ আদালতের জি.পি এডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী, পি.পি এডভোকেট এ.এস.এম আজাদুর রহমান, এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, এডভোকেট হাবিবুর রহমান মুকুল, এডভোকেট আব্দুল মুকিত মায়নু, এডভোকেট মাহবুবুল আলম রুহেল, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট দীপ্তেন্দু কুমার দাশ গুপ্ত কাজল, এডভোকেট মাসুক মিয়া, এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, এডভোকেট নিখিল দাশ অনিক এডভোকেট আলতাফুর রহমান প্রমুখ।
লেখক “আদালতের আঙ্গিনায়” গ্রন্থটি তাহার বড় মেয়ে আমেরিকান প্রবাসী এবং ১০ খানা (উপন্যাস ও কবিতা) গ্রন্থের লেখক মির্জা ফারহানা সিরাজ (মিলি)-কে উৎসর্গ করেছেন। বইটি প্রকাশ করেছে “কোরাস” ৭০ ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট, ঢাকা। ১৭৬ পৃষ্টার বইটির মূল্য ২৫০ টাকা নির্ধারণ হলেও লেখক বইটি বহুল প্রচারের স্বার্থে মাত্র ১৫০ টাকা ধার্য্য করিয়াছেন।



মন্তব্য করুন