এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানির পরিবেশক সম্মেলন

November 24, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানির পরিবেশক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার ২৩ নভেম্বর সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন শহরের একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার পরিবেশকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোঃ ফেরদোস খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির মৌলভীবাজার সেলস সেন্টারের ম্যানেজার মো: রবিউল ইসলাম, সিলেট এরিয়া ম্যানেজার সুলতান আরিফিন জোয়ার্দ্দার, মৌলভীবাজার, হবিগঞ্জ ও বি-বাড়িয়া এরিয়া ম্যানেজার মাহমুদুল হাসান খান।  পরিবেশকদের মধ্যে বক্তব্য দেন দেওয়ান আব্দুল মজিদ, মো: লিয়াকত আলী, নিলিমেষ ঘোষ বুলু, ফয়সাল আহমেদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানির জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল মাসুম ও হেড অব মাকেটিং জিয়াউর রহমান। আলোচনা শেষে ২০১৬-২০১৮ অর্থ বছরে সেরা বিক্রেতাদের সেলস এওয়্যার্ড ও সেলস ট্যুর এওয়্যার্ড প্রদান করা হয়। সেলস এওয়্যার্ড এর মধ্যে পুরস্কার ছিল ৪৮ পিছ ডিনার সেট, ৩২ ইঞ্চি এল ই ডি টিভি, ফ্রিজসহ নানা পুরস্কার। সেলস ট্যুর এর পুরস্কার ছিল ঢাকা-অষ্টেলিয়া-ঢাকা ট্যুর বিমান টিকিট। এই বিভাগে ১ম পুরস্কার পায় মাতৃছায়া ইলেকট্রিক। ঢাকা-নেপাল-ঢাকা বিমান টিকিটি ২য় পুরস্কার পান মিতা ইলেকট্রিক। ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা বিমান টিকিট ৩য় পুরস্কার পান  সবুর ইলেকট্রিক। তাছাড়া র‌্যাফেল ড্র এর পুরস্কার সংশ্লিষ্ট বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এবং উপস্থিত সকলকে কমন পুরস্কারও তুলে দেওয়া হয়। এরপর সকল পরিবেশক ও উপস্থিতিদের নিয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন হয়। কোম্পানির তরফে বলা হয় তাদের উৎপাদিত পণ্য সবসময়ই গুণগতমান রক্ষা করে গ্রাহকদের সর্বচ্চো সেবা দিতে চায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com