কবি ছয়ফুর রহমান সেতু’র ৬০ তম জন্মদিন কবিতা পাঠ

November 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে কবি ছয়ফুর রহমান সেতু’র ৬০ তম জন্মদিন উপলক্ষ্যে কবিতা পাঠ মুক্ত আলোচনা ও কবি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টে তাঁর ৬০ তম জন্ম দিন পালিত হয়। বিশ্ব কবিমঞ্চ এর আয়োজনে কবিতা পাঠ, মুক্ত আলোচনা ও কবি সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও গবেষক মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,মৌলভীবাজার সরকারী মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো: শাহজাহান, মৌলানা মোফাজ্জাল হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ মো: ইকবাল, কবি ও নাট্যকার আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন কবি পুলক কান্তি ধর। মূখ্য আলোচক ছিলেন এ্যাডভোকেট কবি কিশোরীপদ দেব শ্যামল। অতিথি আলোচক ছিলেন কবি সাদেক আহমদ, কবি জাকারিয়া, কবি সালেহ মওসুফ,এ্যাডভোকেট দীপ্তেন্ধু দাশ গুপ্ত, কবি শিবপ্রসুন্ন ভট্টাচার্য্য, এ্যাডভোকেট ভুষনজিৎ চৌধুরী মিলন,কবি রেবেকা শরবরি,মশাহিদ আহমদ প্রমুখ। সংঙ্গীত পরিবেশন করেন সুরঞ্জন পাল ও সালেহ মওসুফ সহ অনুষ্ঠানে অংশ নেওয়া অনান্য কবিরাও তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। ধন্যবাদ জ্ঞাপনে ছিলেন কবি অসিত দেব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com