বগুড়া সাহিত্য পুরস্কার পাচ্ছেন “কোরাস” সম্পাদক মুজাহিদ আহমদ

November 25, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংঠনটি এ বছর ৪ টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৮’ প্রদান করছে। পুরস্কার প্রাপ্তরা হলেন-কবিতায় রাহেল রাজিব, গবেষণা সাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় দৈনিক সমকাল, বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ। বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিতব্য সংগঠনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলন’-এ পুরস্কার প্রাপ্তদের ক্রেষ্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হবে। কবি সম্মেলনের উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হাবীবুলল্লাহ সিরাজী। বিভিন্ন লেখক সংগঠনের সাথে সম্পৃক্ত মুজাহিদ আহমদ মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সম্পাদকও।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com