জেলা নাট্য পরিষদের কমিটি গঠন : সভাপতি- আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কয়ছর আহমদ

November 26, 2018,

স্টাফ রিপোর্টার॥ জেলা নাট্য পরিষদ (জেনাপ), মৌলভীবাজার এর কমিটি গঠন করা হয়েছে। আব্দুল মতিনকে সভাপতি ও কয়ছর আহমদকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন জেনাপ এর সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মোহিত টুটু।
২৫ নভেম্বর রবিবার সন্ধ্যায় শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কমিটি ঘোষনা করার সময় উপস্থিত ছিলেন জেনাপ এর সাবেক সভাপতি খালেদ চৌধুরী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব স ব ম দানিয়াল, জেনাফ এর সাবেক দুই সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল ও রুহেল আহমদ চৌধুরী, নাট্য ব্যাক্তিত্ব আ স ম ছালেহ সুহেল সহ জেলার বিভিন্ন নাট্য দলগুলোর প্রতিনিধিবৃন্দ।
জেলা নাট্য পরিষদ (জেনাপ), মৌলভীবাজার এর পূর্ণাঙ্গ কমিটির নাম পরবর্তীতে জানানো হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com