ডায়াবেটিক্স প্রতিরোধ নিয়ন্ত্রণ ক্যাম্প
November 28, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ইটা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহযোগিতায় ও ড্রিম মাশরুম সেন্টার এর উদ্যোগে ডায়াবেটিস প্রতিরোধ নিয়ন্ত্রণ ক্যাম্প সংস্থার রায়পুর সিএনজি স্ট্যান্ডের অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন- সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হুসেন, রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি মাওলানা গোলাম হুসেন।ক্যাম্প পরিচালনা করেন মাগুরা ড্রিম মাশরুম সেন্টা’র পুষ্টিবিদ শেখ মাহমুদা আক্তার, মার্কেটিং অফিসার মোঃ সাহারুল ইসলাম প্রমূখ। এসময় অর্ধশত ডায়াবেটিক্স রোগী উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন