একাদশ জাতীয় সংসদ নির্বাচন : জেলার ৪ আসনে ২৮ প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল

December 2, 2018,

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেম। ২ ডিসেম্বর যাচাই-বাছাইর শেষ দিনে ৫ জনের প্রার্থীতা বাতিল শেষে ২৩ জন প্রার্থীর বৈধতা ঘোষনা করা হয়।

রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানান, মোট ২৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়ন বাতিল হয় তারা হলেন :-

মৌলভীবাজার-১ আসন থেকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরী আয়কর রির্টানের কাগজ দাখিল না করায় মনোনয়ন বাতিল হয়, জামাত নেতা মাওলানা আমিনুল ইসলাম (স্বতন্ত্র) দাখিলকৃত ভোটার স্বাক্ষর মিল না থাকা ও হলফ নামায় স্বাক্ষর না দেয়ায় মনোনয়ন বাতিল হয় ।

মৌলভীবাজার-২ আসন থেকে জাতীয় পার্টি (মঞ্জু) থেকে মুহিবুল কাদের চৌধুরী ঋনখেলাপির কারনে মনোনয়ন বাতিল হয়। মৌলভীবাজার-৩ আসন (বিএনএফ) আশা বিশ্বাস এর মনোনয়ন তথ্য গোপনের কারণে বাতিল হয়, সতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মছব্বির এর ভোটার স্বাক্ষর মিল না থাকায় মনোনয়ন বাতিল করা হয়।

যারা বৈধ প্রার্থী হয়েছেন:-

মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) : বর্তমান সংসদ সদস্য আওয়ামীলীগ মনোনীত বর্তমান সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ মোঃ শাহাব উদ্দিন, বিএনপি থেকে জেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু, ইসলামী ঐক্য ফ্রন্ট থেকে আহমদ রিয়াজ, এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা গিয়াস উদ্দিন।

মৌলভীবাজার-২ (কুলাউড়া) : বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে সাবেক এমপি সুলতান মোঃ মনসুর আহমদ। আওয়ামীলীগের নেতৃত্বাধিন মহাজোট থেকে এম এম শাহীন ও অ্যাডভোটে মাহবুবুল আলম শামীম, বাংলাদেশ ইসলামি আন্দোলন থেকে হাফিজ মতিউর রহমান, বাংলাদেশ ইসলামি ঐক্যজোট থেকে মৌলানা আসলাম হোসাইন, বাংলাদেশ ওয়াকারার্স পার্টি বামফন্ট থেকে প্রশান্ত দেব সানা, বর্তমান সংসদ সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন (সতন্ত্র)।

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর রাজনগর) : জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও  এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের। বাংলাদেশ খেলাফত মজলিসের লুৎফুর রহমান কামালী, খেলাফত মজলিস থেকে মাওলানা আহমেদ বিলাল, বাসদ থেকে অ্যাডভোকেট মোঃ মগনু মিয়া, ইসলামী আন্দোল বাংলাদেশ থেকে মোঃ আসলম।

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) : আওয়ামীলীগ থেকে সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, বিএনপি থেকে মুজিবুর রহমান মুজিব ও তার পুত্র আশিক মুঈদ চৌধুরী। বিএনপির নেতৃত্বাধিন জাতীয় ঐক্যফ্রন্ট থেকে অ্যাডভোকেট শান্তি পদ ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা সালাউদ্দিন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com