মৌলভীবাজার পলিটেকনিকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আয়োজনে ৩ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার ১ ডিসেম্বর সকালে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
বিসিক মৌলভীবাজারের ডিএম ও প্রকল্প পরিচালক প্রকৗশলী মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকরের যুগ্ম-সচিব ও বিসিকের (প্রকল্প) পরিচালক মোঃ আব্দুল মান্নান, বিশেষ অতিথি ছিলেন বিসিকের (প্রযুক্তি বিভাগ) মহা ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ শফিকুল আলম, বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আহসানুর রহমান প্রমূখ।
৩ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে ইনস্টিটিউটের ৭ম পর্বের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



মন্তব্য করুন