ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

December 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

৩ ডিসেম্বর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, ওজনে কম দেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে জুমজুম সুইটসকে ৩ হাজার টাকা, এমরান ফামের্সীকে ২ হাজার ৫ শত টাকা, এলাহি ভেরাইটিজ স্টোরকে ২ হাজার ৪ শত টাকা, শাহজালাল খাদ্য ভান্ডারকে ২ হাজার টাকাসহ মোট ৯ হাজার ৯ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com