৫০জন অস্বচ্ছল প্রতিবন্ধীকে চেক ও হুইলচেয়ার বিতরণ
December 4, 2018,

স্টাফ রিপোর্টার॥ প্রতিবন্ধী দিবস উপলক্ষে মৌলভীবাজারে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে চেক, হুইল চেয়ার ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩ ডিসেম্বর জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে সার্কিট হাউসে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম।
অনুষ্ঠানে ৫০জন অস্বচ্ছল প্রতিবন্ধীর প্রত্যেককে ৫০ হাজার টাকার করে চেক এবং ৩৬জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, স্ট্যান্ডিং ফ্রেম, এলবো ক্র্যাচ ও সাদাছড়ি দেওয়া হয়েছে।



মন্তব্য করুন