আর্ন্তজাতিক অভিবাসী দিবসে আলোচনা ও পুরস্কার

December 18, 2018,

স্টাফ রিপোর্টার॥ অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার এই প্রতিবাদ্য নিয়ে মৌলভীবাজারে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে ১৮ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায়  আলোচনা ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত।

মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ রুকন উদ্দিন। বক্তব্য রাখেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোঃ আতাউর রহমান,ব্যাংক ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান,এড.আবু তাহের প্রমূখ। অতিথিরা দিবসটি পালন উপলক্ষ্যে চিত্র্ঙ্কান প্রতিযোগিতার বিজয়ী শিশু কিশোরদের মধ্যে সনদ ও ক্রেষ্ট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com