(ভিডিও সহ) মৌলভীবাজারে বিএনপির পোষ্টার ছিড়ার দৃশ্য সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে

December 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি নাসের রহমানের ধানের শীষের পোষ্টার মধ্য রাতে অভিনব কায়দায় ছিড়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়,  ১৭ এবং ১৮ ডিসেম্বর মধ্যরাতে অভিনব কায়দায় রসিদিয়ে টেনে ও বাঁশের মাথায় হুক লাগিয়ে কয়েকটি টমটম গাড়ী থেকে চলন্ত অবস্থায় শহরের সিলেট সড়ক, সিকান্দর আলী সড়ক, শ্রীমঙ্গল রোড, ২৫০ শয্যা হাসপাতালের সম্মুখে, পুরাতন হাসপাতাল সড়ক, এম সাইফুর রহমান সড়কসহ বিভিন্ন পাড়া মহল্লায় ঝুলানো ধানের শীষের পোষ্টার ছিড়ে ফেলা হয়।

আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ পরিকল্পিতভাবে টাঙ্গানো পোষ্টার সমূহ ছিড়ে ফেলছে অভিযোগে উল্লেখ করেন বিএনপি প্রার্থী। তিনি পোষ্টার ছিড়া বন্ধ করা ও সুষ্টু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য দাবী করেন।

এ বিষয়ে রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন মৌলভীবাজার-৩ আসনের বিএনপি প্রার্থী নাসের রহমান। তিনি জানান জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনী সমন্বয় সভায় রিটানিং অফিসার ও পুলিশ সুপারকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকসি মিসবাউর রহমান অভিনব কায়দায় পোষ্টার ছিড়ার সিসি টিভি ক্যামেরায় ধারনকৃত ভিডিও চিত্র প্রদর্শন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com