নেছার আহমদের সমর্থনে উলুয়াইলে উঠান বৈঠক

December 19, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নেছার আহমদের নৌকা প্রতীক সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ ডিসেম্বর মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে উলুয়াইল গ্রামে উঠান বৈঠকে সাবেক ইউপি আওয়ামীলীগ সভাপতি আনোয়ার হোসেন সভাপতিত্বে এবং আলিম উদ্দিন (হালিম) এর পরিচালনায়,প্রধান অতিথি ছিলেন,মৌলভীবাজার-৩ আসনের নৌকার মনোনীত প্রর্থী নেছার আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য মো: ফিরুজ, জেলা আওয়ামীলীগেরর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাহ মোহাম্মদ আলী সাহেদ, আকিল আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com