নৌকার সমর্থনে মুক্তিযোদ্ধাদের গণসংযোগ

December 19, 2018,

আব্দুল কাইয়ুম॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী নেছার আহমদের সমর্থনে নৌকা প্রতীকে ভোট  চেয়ে গণসংযোগ করেছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার ১৯ ডিসেম্বর  দুপুরের দিকে মৌলভীবাজার শহরের জনবহুল বেশ কয়েকটি স্থানে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সমর্থনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদের নেতৃত্বে গণসংযোগ করেন মুক্তিযোদ্ধারা।

গণসংযোগকালে আসন্ন নির্বাচনে পূনরায় আওয়ামীলীগকে বিজয়ী করতে নৌকা মার্কায় ভোট চেয়ে পথচারী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী-পেশার সাধারণ মানুষের নিকট লিফলেট বিতরণ করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল আহমদের নেতৃত্বে এই গণসংযোগে এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা রমা ধর, মুক্তিযোদ্ধা সমর দেব, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মিয়া ও মুক্তিযোদ্ধা সন্তান ফারুক আহমদ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com