খলিলপুর ইউনিয়নে ধানের শীষের প্রধান কার্যালয় উদ্বোধন

December 20, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী নাসের রহমানের ধানের শীষের ১নং খলিলপুর ইউনিয়নের প্রধান কার্যালয় মৌলভীবাজার  সদর উপজেলার  শেরপুরে ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে মিলাদ ও দোয়া মাধ্যমে উদ্বোধন করা  হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আলহ্বাজ আব্দুল মুকিত,সাবেক চেয়ারম্যান মোঃ রাজা মিয়া, আবু মিয়া চৌধুরী, ২নং মনুমূখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক শেফুল,এমদাদ মোঃ সিরাজ,আবু বক্কর মেম্বার,হাজী বোরহান উদ্দিন,মোস্তাক আহমদ রুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলে সহ সভাপতি আমিরুল ইসলাম সাহেদ,জেলা ছাত্রদলে সভাপতি রুবেল আহমেদ,সহ সভাপতি রাজু মিয়া,যুগ্ন সম্পাদক শাহ আলম,জেলা যুবদলে শিহাব চৌধুরী,শেখ সাহেদ,রিপন মিয়া,মাজহারুল ইসলাম রকি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com