সৈয়দা সায়রা মহসীন এমপির বাড়ীতে নৌকা সমর্থনে নির্বাচনী সভা

December 21, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নেছার আহমদের নৌকা প্রতীক সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২০ ডিসেম্বর রাতে শহরে শ্রীমঙ্গল রোডস্থ সৈয়দা সায়রা মহসীন এমপির বাস ভবনে দর্জির মহল,গোবিন্দ্রশ্রী, ও পূর্ব গোবিন্দশ্রী এলাকাবাসীর আয়োজনে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগেরর সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ন সম্পাদক সৈয়দ নোওশের আলী খোকন, জেলা যুবলগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন,সাবেক কাউন্সিলর এমদাদুল হক মিন্ঠু,সাবেক কাউন্সিলর রিয়াজ আহম্মদ প্রমুখ।
এসময় বক্তরা বলেন, নৌকায় ভোট দিলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়। বর্তমানে দেশে উন্নয়নের জোয়ার বইছে। এর ধারা অব্যাহত রাখতে হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com