নৌকার প্রচারণায় নেমেছেন নেছার আহমদের সন্তানরা

December 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ এবার একাদশ জাতীয় নির্বাচনে স্বতস্ফূর্ত ভাবে এলাকার মানুষদেও নিয়ে নেমেছেন নৌকার কান্ডারী নেছার আহমদের মেয়ে নাছরিন ফেরদুসী জুঁই, ছেলে নিপুন আহমদ, ফজলে রাব্বি সাদমান ও পরিবার অন্যান্য সদস্যরা।

শুক্রবার ২১ ডিসেম্বর একাটুনা ইউনিয়নের উলুয়াইল গ্রামে শ্রমিক নেতা আলিম উদ্দিন (হালিম) ইউপি সদস্য গিয়াস উদ্দিন সাবেক ইউপি সদস্য সুন্দর মিয়ার ও উলুয়াইল আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি বকসি কায়ছার রসিদ (কয়ছর) এর নেতৃত্বে উলুয়াইল গ্রামের আশ্রয় কেন্দ্রে ও ঘরে ঘরে নৌকা মার্কার প্রচারণা করেন নেছার আহমদের ছেলে ও মেয়ে। তারা বর্তমান সরকারের উন্নয়ন অভ্যাহত রাখতে বাবার দীর্ঘ রাজনৈতিক চারিত্রীক গুনাবলি তোলে ধরে সাধারণ ভোটারদের কাছে নৌকার ভোট

চান।

তারা বলেন, নেছার আহমদ আপনাদের পাশের গ্রামের মানুষ। সুখে দু:খে সব সময় আপনারা আমাদের বাবাকে পাশে পাবেন। আমরা ছোটবেলা থেকে দেখেছি বাবা সব সময় মানুষ কে সহযোগীতা করে আসছেন দলমতের উর্দ্ধে। তিনি ক্ষমতাসীন দল আওয়ামীলীগ এর দীর্ঘ দিন জেলা সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার প্রাইভেট গাড়ী নেই। সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি করে যাচ্ছেন।

তিনি ক্ষমতার দাপট কখনো দেখাননি, সাধামাটা জিবন যাপন কওে যাচ্ছেন সব সময়। বাবার মুখে প্রায় শুনি রাজনীতি করে মানুষের সেবা করা। আমি মনে করি এটা একটা ইবাদতের অংশ, আপনাদের ভোটে নির্বাচিত হলে মৌলভীবাজার-৩ আসনে ব্যাপক উন্নয়ন হবে। আপনাদের আমরা এ বিশ্বাস দিতে পারি তার সন্তান হিসেবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com