আবুল লেইছ চোধুরী আর নেই
December 22, 2018,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর সভার ৮নং ওয়াডের ধরকাপন এলাকার স্থায়ী বাসিন্দা আবুল লেইছ চোধুরী মুনিম আর নেই ।
শুক্রবার ২১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টায় নিজ বাসায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহি রাজিউন) । তিনি দীর্ঘদিন যাবত লিভার সমস্যায় ভুগছিলেন।
আবুল লেইছ চোধুরী মুনিম মরহুম আবু ইউসুফ চৌধুরীর ছেলে।
শনিবার ২২ ডিসেম্বর দূপুর ২টায় সৈয়দ শাহ মোস্তাফা (রঃ) পৌর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে দাফন সম্পন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকসহ তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।



মন্তব্য করুন