একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মমরুজপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত

শহর প্রতিনিধি॥ মৌলভীবাজার সদর উপজেলায় শনিবার ২২ ডিসেম্বর সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মমরুজপুর লিপন মিয়া মেম্বারের বাড়িতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের স্বতস্ফুত অংশগ্রহণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনকালীন সময়ে শান্তি শৃঙ্খলা ও আইন বজায় রেখে সচেতনমূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ লিপন মিয়া, ইউ.পি সদস্য, ১নং ওয়ার্ড, চাঁদনীঘাট ইউ.পি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ইউনিট লিডার মোঃ আলাউদ্দিন আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশাহিদ মিয়া, অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুর রউফ, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মতিন মিয়া, মোঃ মোয়াজ্জেম, আব্দুর রউফ, আব্দুল মতিন, রাহাত আহমদ, সালাহ্ উদ্দিন, সামাদ আহমেদ, মুসদ মিয়া, সাইফুল ইসলাম, মুকিত মিয়া, ইকবাল আহমেদ, মোঃ নূর মিয়া, রোকন আহমদ, মোঃ আশিক মিয়া, ছাঁদ উল্লা, মোঃ শফিকুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন