জগন্নাথপুরে নাসের রহমানের সমর্থনে গনসংযোগ

December 24, 2018,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফন্ট ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী এম নাসের রহমানের সমর্থনে সদর উপজেলার জগন্নাথপুরে নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ ডিসেম্বর সকালে জগন্নাথপুর এলাকায় গনসংযোগে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন কাজল, ফারুক মিয়া, সাবেক ইউপি সদস্য ইমরান মিয়া, আবাস মিয়া, বাবুল মিয়া, আব্বাস উদ্দিন, মামুন মিয়া, আরাফাত মিয়া, জেলা যুবদলের রাফু আহমদ, কাজী জুয়েল উজ্জল  মিয়া,  শাহানুর আহমদ।

এছাড়াও গনসংযোগে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা বাবলু তালুকদার জহির। শাহ হেলাল শায়েল, আবদাল হোসেনসহ জগন্নাথপুরের স্থানীয় বিএনপি ও ২৩ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতৃবৃন্দ দাবি করেন এতো দিন আমারা সেনাবাহিনীর অপেক্ষা ছিলাম। কারন পুলিশি ভয়ে আমরা সরাসরি মাঠে নামতে পারিনি। সেনাবাহিনী মাঠে নেমেছে আমরা আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত গনসংযোগ করবো এবং ৩০ তারিখ সেন্টার পাহারা দিয়ে  বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com