মৌলভীবাজার শহরে নৌকার সমর্থনে মিছিল

December 24, 2018,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নেছার আহমদের নৌকা প্রতীকের সমর্থনে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ২৩ ডিসেম্বর সন্ধ্যায় শহরের কুসুমবাগ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনা এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এসআর প্লাজার সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য আকবর আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিন্টু, কাউন্সিলর জালাল আহমদ, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ সেলিম হক, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজাম্মেল হক রাব্বি প্রমুখ।

এছাড়াও ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এতে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com