মৌলভীবাজারে পিএসসিতে এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের অবিস্মরণীয় সাফল্য

December 25, 2018,

হোসাইন আহমদ॥ এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) অতীতের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে মৌলভীবাজারের স্বনামধন্য প্রতিষ্ঠান এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল। প্রতিষ্ঠার ৩ বছরের মাথায় প্রতিষ্ঠানটির এমন সাফল্যে আনন্দিত বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এবার পিএসসিতে মোট ১৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্য থেকে ১০ জন জিপিএ-৫ এবং ০৭ জন জিপিএ-৪ এর তদুর্ধ ফলাফল অর্জন করেছে। স্কুল পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। জানা যায়, স্কুলে শিক্ষার্থীদরে জন্য মাল্টিমিডিয়া ও ডিজিটাল শ্রেণী কক্ষ রয়েছে।

এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মুফিদুল শিপার বলেন, “স্কুলের এই সাফল্য মৌলভীবাজারসীকে শিক্ষা অনুরাগী হতে আরো অনুপ্রাণিত করবে। শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে সৃজনশীল দেশপ্রেমিক মানব সম্পদে পরিণত হয়ে দেশ মাতৃকার কল্যাণে আরো বেশি অবদান রাখবে”। আগামীতেও সাফল্যের এই ধারা আরও বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com