বড়লেখায় ভারতীয় চোরাই মহিষসহ গ্রেফতার ২

December 25, 2018,

বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় ভারতীয় চোরাই মহিষসহ এক ইউপি মেম্বার ও এক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কেছরিগুল এলাকা থেকে দুইটি চোরাই মহিষসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. ছাদ উদ্দিন (৫০) এবং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার ও বিএনপি নেতা আনিছ আহমদ (৪০)।

পুলিশ জানিয়েছে, আসামীরা দুইটি ভারতীয় চোরাই মহিষ নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুটি ভারতীয় চোরাই মহিষসহ তাদের আটক করে। এসময় দুইটি চোরাই মহিষ জব্দ করা হয়। এই ঘটনায় পুলিশ ব্যবসায়ী ছাদ উদ্দিন ও ইউপি মেম্বার আনিছ আহমদসহ তিনজনের নাম উল্লে¬খ ও আরও ২/৩জনকে অজ্ঞাত আসামি করে সোমবার রাতে থানায় মামলা করে।

 বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com