শীর্ষ রেমিট্যান্স প্রেরক বৃটেন প্রবাসী সৈয়দ রুহুল আমীন

স্টাফ রিপোর্টার॥ বৈদেশিক রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমীনকে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে একটি “সম্মাননা স্মারক” প্রদান করা হয়।
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮’ উপলক্ষে মৌলভীবাজার সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ সাইয়েদুর রহমান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক হিমাংশু আচার্য্য, পুবালী ব্যাংকের আইন কর্মকর্তা এ্যাডভোকেট আবু তাহের ও বৃটেন প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমীন প্রমূখ ।
এ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।



মন্তব্য করুন